উপলব্ধি
- মোহাইমেন নির্ঝর
নিরপেক্ষ কোনো প্রমাণ থেকে নয়
সাধারণ কি-এক তত্ত্ব অনর্গল জেনে আছি বিধায় প্রতিদিন হিসেব কষি সাজানো পরমাণুদের সর্বব্যাপী শাসন
দ্যাখো, আজোও ভেবে বসে আছি পুরোনো খাতায় টুকে নেয়া টোটাল হ্যামিল্টোনিয়ান, এক্সচেইঞ্জ পটেনশিয়াল, ক্রিটিক্যাল পোলারাইজেশন-এর সামান্য কিছু প্রমাণ
আর সন্ধ্যা ফুরোলেই নিছক অভ্যেস বশে মুছে ফেলি বিগত আঙুলের দাগ, শুষে নিই নখের আড়ালে জমে থাকা সমস্ত গোলাপি মাংসের স্বাদ
এভাবেই, অন্য কারো ভারী নিঃশ্বাসের কামে অধীর হয়ে বরঞ্চ শুদ্ধ হই নিজের ভেতরে নিজে, অনিরাপদ নিজস্ব স্বত্ত্বায় আহ্বান করি মুখস্থ আওড়ে নেয়া অপরাপর মহাজাগতিক স্রোত
স্বাচ্ছন্দ্য মিথস্ক্রিয়া হয়ে গেলে শেষ – হয়তো আবার খুঁজে নেবো ঘনিষ্ঠ কণাদের সাথে ঘটে যাওয়া হঠাৎ প্রভূত বিপর্যয়
২৭-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।